ঝিকরগাছায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ‘আস্থার আশ্রয়’ দিল হেল্পিং হ্যান্ডস

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় হেল্পিং হ্যান্ডস সমাজকল্যাণ সংস্থার পক্ষে আগুনে পুড়ে যাওয়া একটি অসহায় ফিরোজ হোসেনের পরিবারকে করে দেয়া হলো আদাপাকা ঘর।

সংগঠনের একক সাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ঘর নির্মান কর্মসূচির ”আস্থার আশ্রয়” প্রকল্প থেকে নির্মিত সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্যামনগরে ফিতা কেটে নবনির্মিত ঘরের উদ্বোধন করেন ইউএনও মোছাঃ রনী খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, কোষাধ্যক্ষ মুশফিকুর রহিম জিম প্রমুখ।