জাতীয় নারী হকির আঞ্চলিক লড়াইয়ে যশোরের জয় দিয়ে শুরু, অপর খেলা ড্র

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের দুটি খেলার একটিতে স্বাগতিক যশোর জয় লাভ করেছে। অপরদিকে নড়াইল বনাম ঝিনাইদহের মধ্যকার অপর খেলাটি ড্র হয়েছে।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় নড়াইল ও ঝিনাইদহ জেলা। খেলায় ১-১ গোলে ড্র হয়। নড়াইলের সাদিয়া খানম এবং ঝিনাইদহের রিভা খাতুন নিজ নিজ দলের পক্ষে একটি করে গোল করেন। দিনের অপর খেলায় মুখোমুখি হয় স্বাগতিক যশোর বনাম পটুয়াখালী জেলা।

এ খেলায় যশোর ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে সোনিয়া খাতুন ও ঝর্ণা পারভিন ১ টি করে গোল করেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এ জেড এম সালেক, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক মাহমুদ রিবন প্রমুখ।