চৌগাছায় হকার মিঠুর পিতার মৃত্যুতে শোক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় পত্রিকার হকার মিঠু রহমানের পিতা আব্দুল খালেক (৫৮) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার মাগরিব বাদ নিজ গ্রাম উপজেলার জিওলগাড়ি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।  হকার মিঠু রহমানের পিতা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের  নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামানার পাশাপাশি তার শোকাহত সজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এম শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েল, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রমুখ।