চৌগাছায় বর এলেন হেলিকপ্টাওে জনতার ভিড় ঠেকাতে পুলিশ

0

এম এ রহিম, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর ডা. মুজাহিদ। বিয়ে শেষে তাতে করে কনেকে নিয়ে যান নিজের বাড়িতে। এই হেলিকপ্টার উঠানামা দেখতে উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়।  জানা গেছে, গতকাল শুক্রবার দুপরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিকের নাতনি এবং উপজেলার পাতিবিলা গ্রামের ঠিকাদার রফিকুল ইসলামের মেয়ে তাসমিয়া খাতুনের বিয়ে অনুষ্ঠিত হয়। বর ডা. মুজাহিদ আদ্ দ্বীন-সখিনা মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা। এইদকে, বর আসবেন হেলিকপ্টারে এই সংবাদে স্থানীয়দের মধ্যে উৎসুক্যের সৃষ্টি হয়। পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করেন। স্থানীয়দের অপক্ষোর প্রহর শেষে দুপুরে একটি ভাড়া করা হেলিকপ্টারে বর এসে নামেন। এদিকে হেলিকপ্টারে বর আসবেন, দেখতে জনতার ভিড় হবে এই সংবাদে জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। চৌগাছা থানার পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। পরে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সাথে যোগ দেন। হেলিকপ্টারটি বিদ্যালয়ের মাঠে অবতরণ করার সাথে সাথে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উপ-পরিদর্শক (এসআই) নূর উন নবী বলেন, ওসি স্যারের নির্দেশে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গ্রামের উৎসাহী মানুষ হেলিকপ্টারে বর আসা দেখতে এসেছে। স্কুল মাঠে কোনো বিশৃঙ্খলা হয়নি।