চুয়াডাঙ্গা অঞ্জলী রানী হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় অঞ্জলী রানী হত্যা মামলার মূল আসামি ওয়াদুদ ওরফে ওদুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার শিংগা গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার গণেশ প্রামাণিকের স্ত্রী অঞ্জলী রানীকে (৫০) গলাকেটে হত্যার এক সপ্তাহ পর মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা। গ্রেফতার ওদু দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত সুবাদ মন্ডল ও মৃত কোহিনূর বেগমের ছেলে। ওদু অঞ্জলী রানীকে হত্যার বিষয়টি স্বীকার করে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

চুয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, ঘটনার প্রেক্ষিতে নিহত অঞ্জলী রানীর ভাই অশোক কুমার বিশ্বাস চুয়াডাঙ্গা সদর থানায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) মামলা করেন।