চুয়াডাঙ্গায় দেশি অস্ত্রসহ আলোচিত রুপা আটক

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় নগদ টাকা ও এয়ারগানসহ আলোচিত রুপাকে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এরআগে রুপা খাতুন তার স্বামী মিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক আদালতে মামলা করেছিলেন। ওই মামলায় মিরাজুলকে কারাবরণ করতে হয়েছিল। এরপরই মিরাজুল ইসলাম রুপা খাতুনের সব অপকর্মের কথা গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
সেই অভিযোগের পরই যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপা খাতুনকে আটক করে। আটকের সময় তার বসবাসের ঘর থেকে একটি অবৈধ ২২ মিমি এয়ারগান, অপটিক্যাল সাইট, দুটি দেশি অস্ত্র (কিরিচ), ৬টি খালি মদের বোতল, মাদক সেবনের একটি পাত্র ও ৪ টি মোবাইল ফোন ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, জমি বিক্রির টাকা, অবৈধ এয়ারগান, দেশি মদের খালি বোতল, দেশি অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।