চুয়াডাঙ্গার সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ চুয়াডাঙ্গার সদর উপজেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ’র সভাপতিত্বে এ প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

মেলার শুরুতেই চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকতা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাজীউর রহমান, বিআরটিএ কর্মকর্তা আমিনুল ইসলাম।

সদর কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় ১৪টি স্টলের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেয়া হচ্ছে। প্রযুক্তি প্রদর্শন মেলা ১৮ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।