ঘুরুলিয়া গ্রামে যুবককে হাত পা বেঁধে হত্যা চেষ্টা

0
সবুজ হোসেন

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে সাবেক শ্বশুরবাড়ির লোকজন সবুজ হোসেন (২৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে বেলেট এবং চাকু দিয়ে আঘাত করায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজ হোসেন বাঘারপাড়া উপজেলা তেলিধান্য পাড়া গ্রামের রজব আলীর পুত্র।

সবুজ হোসেন নিজেকে গণমাধ্যম মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে জানিয়েছেন, ঘুরুলিয়া গ্রামের ফারুক হোসেনের কন্যা রিয়া খাতুনকে ছয় মাস আগে (সবুজ) বিয়ে করেন। স্বামী পছন্দ না তাই এক সপ্তাহ আগে সবুজকে তালাক দিয়েছেন।

গতকাল ( রোববার) রিয়া অন্যত্র বিয়ে করেছেন। পিতা ফারুক হোসেন ভগ্নিপতি আয়াতুল্লাহ তাকে বিয়ে দেন। বিয়ের খবর শুনে সবুজ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রিয়ার বাড়িতে যান এবং তীব্র প্রতিবাদ করেন।

সবুজ জানিয়েছেন, প্রতিবাদ করার পর ফারুক হোসেন ও আয়াতুল্লাহ সহ সাত আট জন তাকে ধরে মাঠের ভিতর নিয়ে যান। সেখানে নিয়ে সবুজের হাত পা বেঁধে ব্লেড ও চাকু দিয়ে সর্বশরীরে আঘাত করে।

পরে রাত ৯ টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, শরীরে বেলেট এবং চাকু দিয়ে আঘাত করা হয়েছে। স্ত্রীর সাথে মনোযোগের  ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।