খুলনায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনার রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। সে উপজেলার পিঠাভোগ ইউনিয়নের বাসিন্দা বিশ্বজিত পালের মেয়ে। রূপসা থানার এস আই মো. তারেক জানান, যুথী পাল রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সে। সকাল সাড়ে ১০ টার দিকে হেটেই আলাইপুর ব্রিজ পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রলি ও চালক ইয়মিন শেখকে আটক করেছে পুলিশ।