খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে চীন, ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি তারা কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষরও করে যাচ্ছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬টির অধিক দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।

তিনি আরও বলেন, শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।