খাজুরায় বাস থেকে ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৮শ পিস ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় অভিযান চালানো হয়। একটি বাসের বাঙ্কার থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়া ২ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।