কয়রা খালের অবৈধ নেটপাটা অপসারণে মিডিয়া ক্যাম্পেইন

0

 

কয়রা(খুলনা)সংবাদদাতা॥ উপজেলার কয়রা খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ শিকার করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেণির মানুষ। এতেকরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। স্থানীয় অধিবাসীদের সুবিধায় নেটপাটা ও অবৈধ জাল অপসারণ করার জন্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনায় এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুন্দরবন কোয়ালিশান এই ক্যাম্পেইনের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ।