করোনায় দীর্ঘমেয়াদে বিকল হতে পারে ফুসফুস?

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাজ্যে করোনায় গুরুতর আক্রান্ত ২য়ে সেরে উঠেছেন, এমন হাজার হাজার মানুষকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের ফুসফুস স্থায়ীভাবে তিগ্রস্ত হয়েছে কিনা তা পরীা করে দেখা হবে। দেশটির চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, যারা করোনাভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন, তাদের েেত্র এমন আশঙ্কা করছেন। এমন আক্রান্তদের একটা বড় অংশের ফুসফুস মারাত্মকভাবে তিগ্রস্ত হয়ে থাকতে পারে, যাকে বলা হয় পালমোনারি ফাইব্রোসিস। ফুসফুসের এই তি থেকে সেরে ওঠা যায় না এবং এর উপসর্গগুলো হলো মারাত্মক শ্বাসকষ্ট, কাশি এবং কান্তিবোধ। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনে সেরে ওঠা রোগীদের বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার ও পুনর্বাসনের জন্য কেন্দ্র খোলা হয়েছে। ইংল্যান্ডের একজন ট্যাক্সিচালক করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থার অবনতি হয়। তাকে ১৩ দিন ভেন্টিলেটরে থাকাসহ প্রায় চার সপ্তাহ যাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এরকম একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন আরও দুই সপ্তাহ। সেরে ওঠার ছয় সপ্তাহ পর এপ্রিলের মাঝামাঝি বাসায় ফিরে অ্যান্টনি ম্যাকহিউ এখনও সিঁড়ি ভাঙতে বা ছোটখাটো সহজ কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন। নিচু হতে গিয়েও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।