আবু কাজেম ফাউন্ডেশনের কম্বল পেলেন সুবিধাবঞ্চিত শীতার্তরা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ৭শ’ সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে একটি করে কম্বল দেওয়া হয়। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যশোরে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।