অভয়নগরে নাউলীতে ফয়েজা খান শরীফের ৫১তম বার্ষিক ওরস অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার অভয়নগর(যশোর)॥ শনিবার দুপুরে অভয়নগরে নাউলীতে ফয়েজা খান শরীফের ৫১তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারীভন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কাস্টম অফিসার নজীর আহমেদ মল্লিক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্যাম্পের টু আইসি শামীম, ফয়েজা খান শরীফের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফয়েজা খান শরীফের পরিচালক আলহাজ মো. মোমিন উদ্দিন।