অভয়নগরে দুই আ. লীগ নেতা আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা (৪৫) ও সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানকে (৬২) আটক করেছে পুলিশ।

সোমবার ভোররাতে সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে ও সকাল ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকরা থেকে মিজানুর রহমান মোল্যাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকরার মৃত আবু বক্কার মোল্যার ছেলে।

আটক শেখ হাবিবুর রহমান সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ২০২৬ সালের জুন মাসের ৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোররাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।