অভয়নগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, খাদ্য পরিদর্শক কর্মকর্তা মিনা খানম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার নস্কার, স্মৃতি বিশ্বাস প্রমুখ।