যশোর কোতয়ালি থানার নতুন ওসি কবির হোসেন, দায়িত্ব গ্রহণ

এর আগে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ছিলেন।

0

স্টাফ রিপোর্টার,লোকসমাজ : যশোর কোতয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কবির হোসেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে কবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের পুলিশি অভিজ্ঞতা নিয়ে তিনি এখন যশোর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা কোতয়ালির দায়িত্বে আসীন হলেন।

এর আগে কোতয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. মাসুম খান। তিনি ২০২৬ সালের মার্চ মাসে এ থানায় যোগদান করেছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে যশোর কোতয়ালি থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।