নড়াইলে আত্মীয় বাড়ি স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ

0
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ :
নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাকিব শেখ (২৫) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিবের বাড়ি একই উপজেলার দামোদর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাকিব তার স্ত্রীকে নিয়ে বাহিরগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় চাঁদনীকে নড়াইল জেলা হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, প্রথমে পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার কথা বলা হলেও ঘটনাস্থলের আলামত ও অভিযুক্তের আচরণে সন্দেহ সৃষ্টি হয়। পরে জিজ্ঞাসাবাদে সাকিব স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার
ধান কাটার জন্য খালা শাশুড়ি বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা করেছেন অভিযু্ক্ত স্বামী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব শেখ তার স্ত্রী,সন্তান, বাবা,মাকে নিয়ে ধান কাটার উদ্দেশ্যে নড়াইলের বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে আসেন।