অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার

0
স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে স্বজনরা তাঁকে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আলমগীর জাহান জানান, “প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আমরা বাসার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করছি।” ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। পল্লবী থানার একটি টিম বর্তমানে হাসপাতালে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে।