সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব: শফিকুল আলম

0
শফিকুল আলম, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও নিজের পুরনো পেশা সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই নতুন যাত্রার কথা ঘোষণা করেন।

শফিকুল আলম জানিয়েছেন, তিনি নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে সম্পাদক হিসেবে যোগদান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শফিকুল আলমের এই নতুন দায়িত্ব গ্রহণ সাংবাদিক মহলে বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নতুন কর্মস্থলে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে প্রেস উইংয়ের অন্য সদস্যদের সাংবাদিকতায় ফেরার সিদ্ধান্ত পেশাদারত্বের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। আজ থেকেই শফিকুল আলম তার নতুন দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।