চৌগাছায় ৩ দিনব্যাপী গুড় মেলার উদ্বোধন

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন ও গুড়ের মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে ।

মঙ্গলবার সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ।
পরে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোরের উপপরিচালক মোশারফ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।