যশোরে ধানের শীষ প্রতীকের সকল নির্বাচনি সামগ্রী অপসারণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনে ব্যবহৃত সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে ভোট গ্রহণের পর আচরণবিধিতে উল্লিখিত সময়ের মধ্যে অপসারণ করা হয়।

গতকাল শনিবার অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নির্বাচনে ব্যবহৃত সকল প্রকার ব্যানার, ফেস্টুন সামগ্রী অপসারণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়। বিভিন্ন স্থানে লাগানো অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনে ব্যবহৃত ব্যানার, ফেস্টুনসহ সকল প্রকার প্রচার সামগ্রী খুলে পিকআপ ভ্যানের সাহায্যে সেটি অপসারণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে নির্ধারিত সময়ে আগেই অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় ব্যবহৃত সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে।