তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে বেনাপোলে শ্রমিক ইউনিয়নের স্বাগত মিছিল

0

বেনাপোল সংবাদদাতা ॥ আগামীকাল সোমবার ২ ফেব্রুয়ারি যশোর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী-র নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মোঃ সহিদ আলী বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীকাল যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে সফল করতে এবং নেতার হাতকে শক্তিশালী করতে আগামীকাল সকাল ১০টার মধ্যে সকল শ্রমিক ও নেতাকর্মীদের জনসভাস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি-তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম () মোঃ ইদ্রিস আলী ডাক্তার (সহ-সাংগঠনিক সম্পাদক) মোঃ সবুজ হোসেন (কোষাধ্যক্ষ) মোঃ ওমর ফারুক (প্রচার সম্পাদক)

এছাড়াও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার এবং লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।