যশোরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির যশোর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং মাদরাসার এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

বিশেষ অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম, এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার ব্রাঞ্চ-ইনচার্জ আসাদুজ্জামান, প্রি-হিফব শাখার ব্রাঞ্চ-ইনচার্জ সৈয়দ সাইফুর রহমান, উপশহর শাখার ব্রাঞ্চ-ইনচার্জ মাহমুদুল হাসান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের যশোর জোনের পরিচালনা কমিটির সদস্য মাও, আশরাফ আলী, অত্র প্রতিষ্ঠানের আমিনুল হিফয হাফেধ জাহাঙ্গীর হোসাইন, সহ: আমিনুল হিফয হাফেয মারুফ সিদ্দিক, নাজিমে তালিমাত, হাফেয তরিকুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, অত্র শাখার ইনচার্জ শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এবং আসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মোস্তফা আল মিসবাহের উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১০ ইভেন্টে ২৫২ প্রতিযোগী অংশ গ্রহণ করে।