মানবিক সহায়তায় ‘আমার আগে আমরা’ সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

0
ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “আমার আগে আমরা”। রোববার এ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে ‘কম্বল উপহার’ কর্মসূচি পালিত হয়েছে।

‘ব্যক্তির আগে সমাজ, স্বার্থের আগে মানবতা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সভাপতি মো. এজাজ হোসেন খানের সার্বিক তত্ত্বাবধান কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর, যুগ্ম আহ্বায়ক কাজী জাকারিয়া ও এস. এম. মনজুরুল হক সুমন, সদস্য মো. রাশেদুল ইসলাম জনি এবং মো. শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।