দলের সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার

0
বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা; হারালেন প্রাথমিক সদস্যপদও ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।