যশোর-১ আসনে তৃপ্তিকে পুনর্বহালের দাবি বিএনপি নেতাকর্মীদের

0

শার্শা (যশোর) সংবাদদাাতা ॥ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে দলীয়ভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে পুনর্বহালের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। সোমবার দলের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রামের হাজারও নেতাকর্মী উপজেলা স্টেডিয়ামে জড়ো হয়ে গণপ্রতীকী অনশন করেন।

উল্লেখ্য. মনোনয়নপত্র জমাদানের শেষ পর্যায়ে এসে দলের মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রতীকী অনশনে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শার্শার আপামর জনগণের দাবি পুনরায় তাকে ধানের শীষের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক। এজন্য হাজার হাজার নেতাকর্মীর অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম, কায়বা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ শার্শা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দ।