স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান

0
ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সরাসরি কার্যালয়ে পৌঁছান।

স্মৃতির আঙিনায় তারেক রহমান; দেড় দশক পর পা রাখলেন গুলশান কার্যালয়ে ।। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটিই চেয়ারপারসন কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।

তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে সেখানে উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।