যশোর জেনারেল হাসপাতাল থেকে চাকুসহ যুবক আটক

0
আটককৃত মহিন উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মহিন উদ্দিন শহরতলীর ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সেয়া ১১টার দিকে মহিন উদ্দিন নামে ওই যুবক তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে আসেন। এক্স-রে রুমের সামনে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে দাঁড় করানো হয়।

এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তী কর্মীরা। এ কারণে তাকে আটক করা হয়।

যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি মো. ফারুক আহমেদ জানান, ওই যুবক চাকু নিয়ে কেনো হাসপাতালে গিয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।