যশোরে ইয়াবাসহ নারী আটক

0
ইয়াবা ট্যাবলেটসহ আটক রোজিনা খাতুন।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রোজিনা খাতুন ওই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট চোরমারাদিঘির পাড়ে রোজিনা খাতুনের বাড়িতে তারা অভিযান চালান।

এ সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।