আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

0
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সিইসির কক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।