যশোরে বোমা গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মুরাদ আটক

0
সন্ত্রাসী মুরাদ (২৫)

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চিহ্নিত সন্ত্রাসী মুরাদকে (২৫) হাতবোমা, গুলি ও ধারালো অস্ত্রসহ আটক করেছেন র‌্যাব সদস্যরা। আটক মুরাদ একই এলাকার কবির হোসেনের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, শনিবার দুপুরে গোপন সূত্রে তারা জানতে পারেন, চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এ খবর পেয়ে তাদের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে মুরাদ নামে ওই সন্ত্রাসীকে তারা আটক করেন। সেখানে ইমন ও অনি নামে আাী দুই সন্ত্রাসী ছিলো। র‌্যাবের অভিযান টের পেয়ে কৌশলে তারা পালিয়ে যায়। পরে আটক মুরাদের কাছ থেকে ২টি ককটেল, আগ্নেয়াস্ত্রের ১ রাউন্ড গুলি ও ৪টি হাসুয়া উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পলাতক ইমনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো বলে তারা সোর্সের কাছ থেকে জানতে পেরেছেন। ইমনসহ পলাতক অনিকে আটকের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।