শার্শায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত তিন জন

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ শার্শা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত তিন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সংম্লিষ্ট সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত রোগীরা হলেন উপজেলার শামলাগাছি গ্রামের জেসমিন আক্তার(২৪), চান্দুড়িয়ার ঘোপ গ্রামের তাসলিমা খাতুন (৪৫)ও পাড়িয়ারঘোপ গ্রামের রেজওয়ান রহমান (২৭)। এ তিন ব্যক্তি গত কয়েক দিন ধরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এখন তাদের অবস্থা অনেকটা ভালো।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার মাহফুজুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রুপ ধারণ করছে। তিনি বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে ঘরে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। দিনের বেলা ঘরে ও বাইরে ফুল হাতা শার্ট পরতে হবে। বাড়ির আশপাশে ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন ডেঙ্গুর বাহক এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এজন্য বাড়ির পাশে কোনপ্রকার ডাবের খোলা, দইয়ের খুরি বা কোনপ্রকার পাত্রে পানি জমতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।