চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে রোববার সকালে পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, আনছার ভিডিপি কর্মকর্তা রিজিয়া খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান হবি, আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মামুন হোসেন, শাহাজাদপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুর রহমান প্রমুখ।