মাদক বিক্রেতার ঘরে ছিল ৭১ বোতল বিদেশি মদ

0

স্টাফ রিপোর্টার ॥ ৭১ বোতল বিদেশি মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, শহরতলীর কিসমত নওয়াপাড়া গ্রামের একটি চারতলা ভবনের ভাড়াটিয়া আশরাফুল রহমান নিয়মিত মাদক ক্রয়-বিক্রয় করছেন তাদের কাছে এমন একটি খবর আসে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। এ ঘটনায় শনিবার দুপুরে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আশরাফুল রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শেখপাড়ার শেখ সাইদুর রহমানের ছেলে।