চুয়াডাঙ্গায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জাফরপুরে এক নিকট আত্মীয়কে ধর্ষণচেষ্টার অভিযোগে ইনামুল হক জনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইনামুল হক জনি জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, চুয়াডাঙ্গার জাফরপুরের বাড়ির শোয়ার ঘরে ইনামুল হক জনি তার নিকট আত্মীয়কে (১৪) ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় মেয়ের মামা চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার তিনি মামলাটি করেন।

এরপর চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)র একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে অভিযুক্ত ইনামুল হক জনিকে গ্রেফতার করে।