মহেশপুরে সোনার বারসহ আটক ১

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৬টি সোনার বারসহ রাজ রকি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতে পাচারের সময় ৬টি সোনার বারসহ রাজ রকিকে আটক করা হয়।মঙ্গলবার এ অভিযান চলে।

আটক রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

আটক সোনা আদালতের মাধ্যমে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।