যশোরে কেজি দরে তরমুজ বিক্রেতাকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কেজি দরে তরমুজ বিক্রির অপরাধে গতকাল শনিবার মহিদুল ইসলাম নামে একজন ফল ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত যশোর শহরের চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায়।

সেখানে কেজি ধরে তরমুজ বিক্রি করছিলেন ফল মহিদুল ইসলাম। বিষয়টি হাতেনাতে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া ফল বিক্রির কোনো মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী মহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।