দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে : বকুল

খুলনায় ড্যাবের ইফতার মাহফিলে

0

খুলনা ব্যুরো ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলো এখনো আছে। যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না যাবে ততদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শুক্রবার খুলনা ক্লাবে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মুল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন।

জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। হ্যাঁ সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে।

ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ডা. এস এম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।