নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা প্রমুখ।

ইফতারের আগে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।