ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক সমন্বয় সভা ও সাড়ে ১১টায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

পৃথক এ সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, ডিজিএম গোলাম কাদির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা বজায় রাখা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বারোপ করা হয়।