ইটভাটা বন্ধের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনের প্রতিবাদ দেশব্যাপী উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অভয়নগর উপজেলার ১০টি ইটভাটার মালিক-শ্রমিক উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, আফসার আলী মোল্লা , সাধারন সম্পাদক কিশোর কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল হোসেন, শংকর সিংহ, ধিরাজ তুললা মোল্লাসহ আরো অনেকেই।