ঝিকরগাছায় ‘জাতীয় শহীদ সেনাদিবস’ পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় প্রথমবারের মত’ জাতীয় শহিদ সেনাদিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় শহিদ সেনা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

সভার শুরুতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় শহিদ সেনা সদস্যদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ হাসান আরিফ, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী জনস্বাস্থ্য প্রোকৌশলী রাকিবুল ইসলাম, বাঁকড়াা ইউপি চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।