প্রথম হকি ফাইভ চ্যাম্পিয়ন যশোর ঠান্ডার্স

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে দেশের প্রথমবারের মধ্যে অনুষ্ঠিত হকি ফাইভ প্রতিযোগিতায় যশোর ঠান্ডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় যশোর লাইটিংসকে ৮-৬ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ীদের দলে পক্ষে কাব্য তিনটি এবং সাদ ও রাজিবুল ২ টি করে গোল করেন। বিজীত দলের পক্ষে আতিক তিনটি এবং আশিক, আবির ও প্রভাত একটি করে গোল করেন।

খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন সরকার। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ.জেড.এম সালেক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, নিবাস হালদার, মাসুদ রানা বাবু, সামিউল আলম শিমুল, ক্রীড়া সংগঠক খায়রুল কবির চঞ্চল প্রমুখ।