আশাশুনিতে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাকিল গ্রেফতার

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে দেবহাটা থানায় একটি হত্যা ও সাতক্ষীরা সদর থানায় নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. নুরুল আমিন।

তিনি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা শাকিল দেবহাটা থানার রুহুল আমিন হত্যা মামলার ১৪ নং আসামি। এছাড়া সাতক্ষীরা সদর থানার নাশকতা মামলার ৬৮ নং আসামি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।