রূপদিয়ায় ৮ দলীয় বণিক সমিতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের রূপদিয়ায় ৮ দলীয় বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বাধন হয়েছে। শনিবার রূপদিয়া বাজার বণিক সমিতির আয়োজনে উদ্বোধনী দিনে খুলনার রূপক স্বাধীন ফুটবল একাডেমি ও বাঘারপাড়ার চিত্রা ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে নিষ্পন্ন হয়। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে খুলনার রূপক স্বাধীন ফুটবল একাডেমি জয়লাভ করে।

রূপদিয়া বাজার কাপড় ব্যবসায়ীদের সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ খুলনার গোলকিপার কাউছার আলীর হাতে পুরস্কার তুলে দেন রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাফর ইকবাল।