পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের আকাশে গতকাল বুধবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে, আগামী ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে ওই সিদ্ধান্ত নেয়া হয়।