কেন্দ্রীয় নেতৃবৃন্দের যশোর জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তিসহ নেতৃবৃন্দ জেলা স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।
পরে নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের প্রকাশনা সম্পাদক সবুজ পাশা, অর্থ সম্পাদক সরকার নাহিদুর রহমান, জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান, সহসভাপতি রবিউল ইসলাম, রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম-সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, প্রচার সম্পাদক ওমর খসরু রুমন, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিকী দিপু, প্রকাশনা সম্পাদক মাসুদ রানা বাবু, অর্থ সম্পাদক জায়েদ মো. খালেদ, নির্বাহী সদস্য অ্যাড. ফাইনারা বর্ণা প্রমুখ।