মহেশপুরের আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজান আলীর ইন্তেকাল

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী না ফেরার দেশে চলে গেছেন। তিনি রোববার রাতে মহেশপুরের আলামপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। সোমবার সকালে আজমপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহাজান আলীকে দাফন করা হয়।
জানাজার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দীন মিয়াজী,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু প্রমুখ।
এদিকে আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন আর রশিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ,সাধারণ সম্পাদক হারুন আর রশিদ প্রমুখ।